ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৪ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী

‘শিশুবক্তা’ হিসাবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। 


বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑